এইচ.এম.সাইফুদ্দীন,ফটিকছড়ি: ফটিকছড়ি বিবিরহাট বাস ষ্টেশন এলাকার গ্রীন হাউজ আবাসিক হোটেলের ৪১১ নং কক্ষে গলায় ফাঁস দেয়া অবস্থায় অানোয়ার হোসেন(২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।
আনোয়ার হোসেন উপজেলার মধ্যম কাঞ্চন নগর হামিদ পাড়ার মৃত মফজল আহমদের পুত্র।
এ ব্যাপারে ফটিকছড়ি থানার ওসি ( তদন্ত) বিজন কুমার বড়ুয়া জানান, খবর পেয়ে হোটেলের দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি।
এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ এখানো পাওয়া যায়নি। তবে বিষয়টি আত্নহত্যা,নাকি হত্যা সে ব্যাপারে কিছু জানা যায়নি।
এ বিভাগের আরও খবর
