বাশঁখালী প্রতিনিধি::ভারত সরকার সবসময় বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র হিসাবে কাজ করে । এদেশের সুপেয় পানির অভাবের দরুন ভারত সরকার গভীর নলকুপ স্থাপনের কর্মসুচী হাতে নিয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল স্থানে নলকুপ স্থাপন কর্মসচী চলবে ।
রবিবার (২০ আগষ্ট) সকাল ১১টায় চট্রগ্রামের বাশঁখালীর খানখানাবাদ ইউনিয়ন পরিষদ মিলনাতনে অনুষ্টিত গভীর নলকুপ স্থাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: বদরুদ্দিন চৌধুরী ।
বাংলাদেশ ভারত এক অপরের পরিপুরক বলেও তিনি ব্যক্ত করেন ।ভারত সরকারের সাহায্যপুষ্ঠ গভীর নলকুপ স্থাপন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতীয় সহকারী হাই কমিশনার(চট্রগ্রাম) শ্রী সোমনাথ হালদার এ কথা বলেন ।
অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন বাশঁখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, ভারতীয় সহকারী হাই কমিশনার(চট্রগ্রাম)এর সচিব এস,সিংহা,স্বনির্ভর ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মশিউর রহমান সহ স্থানীয় নেতৃবৃন্দ।
বাশঁখালীর ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জন্য ১৫০টি গভীর নলকুপ প্রদান করে ভারত সরকার ।
