চসিকের হোল্ডিং সংখ্যা বেড়েছে ২৮ হাজার

0

নিজস্ব প্রতিবেদক, সিটিনিউজ::দুই বছরের ব্যবধানে চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন নগরের বিভিন্ন স্থাপনার হোল্ডিং সংখ্যা বেড়েছে ২৮ হাজার ৭০২টি। কর পুনর্মূল্যায়ন কার্যক্রম শেষে বর্তমানে হোল্ডিং সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৫ হাজার ২৪৮টিতে। আগে ছিল ১ লাখ ৫৬ হাজার ৫৪৬টি।

রোববার (২ে০ আগস্ট) দুপুরে অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি করপোরেশনের ২৫তম সাধারণ সভায় এই তথ্য জানানো হয়। নগর ভবনের কে বি আবদুচ ছত্তার মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করপোরেশনের কর পুনর্মূল্যায়নের পর আবাসিক শ্রেণিতে হোল্ডিং রয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৩৭টি। বাণিজ্যিক হোল্ডিংয়ের সংখ্যা ৮ হাজার ৭৮০টি। শিল্প কারখানার হোল্ডিং ৮২৯টি।বিভিন্ন ধর্মীয় স্থাপনার হোল্ডিং আছে ১ হাজার ৪৩৮টি। মুক্তিযোদ্ধার হোল্ডিং রয়েছে ৩৩৭টি।

এ ছাড়া ইতিপূর্বে মওকুফ করা হোল্ডিং রয়েছে ৪ হাজার ২২৭টি। হোল্ডিং সংখ্যা বৃদ্ধির তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হলেও কর বৃদ্ধির পরিমাণ জানানো হয়নি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.