নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ :: উপজেলার পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার জানালা কেটে চোরের দল প্রবেশ করে আলমিরা ভেঙ্গে ৪৫ হাজার ৫শ টাকা চুরির অভিযোগ করেছেন মাদ্রাসা অধ্যক্ষ (ভার:) মাওলানা আমিন মোজাদ্দেদী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৯ আগস্ট রাতের যেকোন সময় চোরের দল অধ্যক্ষ ও অফিস সহকারীর কক্ষের জানাল কেটে প্রবেশ করে তালা ভেঙ্গে আলিমরায় থাকা নগদ ৪৫ হাজার ৫শ টাকা চুরি করে নিয়ে যায়।
তাছাড়া মাদরাসার বিভিন্ন ফাইল, কেবিনেট ভেঙ্গে কাগজপত্র তছনছ করে এবং নিয়ে যায়।
এ ব্যাপারে মাদরাসা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা আমিন মোজাদ্দেদী হয়ে গতকাল ২০ আগস্ট চন্দনাইশ থানায় ১৬৯৩/১৭ নং অভিযোগ দায়ের করেন।
থানা কর্তৃপক্ষ অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, সরজমিনে পরিদর্শনপূর্বক ঘটনার সত্যতা পেলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
