ঝটপট মুরগির পাকোড়া রেসিপি

0

সাবিনা আক্তার, সিটিনিউজ :: আপনি খুব সহজে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু মুরগির পাকোড়া।

ঝটপট মুরগির পাকোড়া করতে যা যা লাগবে-

♦ মুরগি ১ কেজি (ছোট টুকরো করা), 

♦ ময়দা ১ কাপ, 

♦ ধনে পাতা ৪ টেবিল চামচ, 

♦ পেঁয়াজ কুচি ১ কাপ (মোটা করে কাটা), 

♦ কাঁচামরিচ কুচি ১ টেবিল চামচ, 

♦ কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, 

♦ লবন পরিমাণমতো, 

♦ সয়াসস ২ টেবিল চামচ, 

♦ কালোজিরা ১ চা চামচ।

প্রস্তুতপ্রণালী-

মুরগির টুকরা গুলোকে সয়াসস, লবন ও কাঁচামরিচ দিয়ে ৩০ মিনিট মেরিনেট করে রাখুন।

এরপর বাকি সব উপকরণের সাথে মেরিনেট করা মুরগির টুকরা গুলোকে মাখিয়ে নিন।

এবার ডুবো তেলে বাদামী করে ভেজে পরিবেশন করুন মজাদার মুরগির পাকোড়া।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.