বোয়ালখালীতে চুলার আগুনে পুড়েছে চার বসতঘর

0

বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালী পৌর সদরে চুলার আগুনে পুড়েছে চার বসতঘর। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ কমল মনি চাকমা।
তিনি জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে পৌর সদরের রোহাই পাড়ার কালু মেম্বার বাড়ীর নুরুল আমিন, শোয়েব আমিন, এজহার মিয়া ও আহমদ মিয়ার ঘরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
তবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয় জানিয়ে তিনি বলেন, এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার সম্পদ রক্ষা করা গেছে।
এ ঘটনায় পৌর মেয়র হাজী আবুল কালাম আবু ও পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ অগ্নিদূর্গতদের সহায়তা প্রদান করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.