বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালীতে প্রাইভেট পড়তে গিয়ে বাড়ি ফেরেনি মুনমুন চৌধুরী মুন্না(১৭) নামের এক কলেজ ছাত্রী। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) এ ব্যাপারে থানায় নিখোঁজ ডায়েরী করেছেন মুন্নার মা লক্ষ্মী চৌধুরী।
মুন্না উপজেলার পূর্ব আমুচিয়া গ্রামের নেপাল ড্রাইভার বাড়ীর মৃত পুলিন চৌধুরীর মেয়ে। সে কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী।
লক্ষ্মী চৌধুরী বলেন, গত ৫ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে প্রাইভেট পড়তে ঘর থেকে বের হয় মুন্না। এরপর সে আর বাড়ি ফেরেনি।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ্ উদ্দিন চৌধুরী এ ব্যাপারে বলেন, নিখোঁজ কলেজ ছাত্রীর বিষয়ে পুলিশ তদন্ত করে দেখছে।
