সিটিনিউজ ডেস্ক : বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, কিছু কিছু মহল টেকনাফ সিমান্তে শরণার্থী প্রসঙ্গে উস্কানিমূলক কথা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান প্রচার-প্রচারণা চালিয়ে আতঙ্ক ছাড়ানোর চেষ্টা করেন। কোন পরিস্থিতিকে পুঁজি করে সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়ানো কোন শান্তিপ্রিয় মানুষের কাম্য নয়।
এদেশের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে এবং শরণার্থীদের অন্ন-বস্ত্র ও বাসস্থানের সুব্যবস্থা করতে দক্ষতার সাথে কাজ করে যাচ্ছে। তিনি ইতিপূর্বে অনেক কঠিন পরিস্থিতি সামাল দিয়েছেন। এই সংকটেরও শান্তিপূর্ণ সমাধান হবে।
পাহাড়তলী-হালিশহর-খুলশী থানা শারদীয় দূর্গোৎসব উদ্যাপন পরিষদের সাথে যৌথ মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পাহাড়তলী থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি টিটু চৌধুরী’র সভাপতিত্বে এসময় হালিশহর থানার সভাপতি ডা: বিজন কুমার নাথের পরিচালনায় মতবিনিময় সভায় সম্মানিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন এস.এম. সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, আশরাফুল গণি, দেবাশীষ নাথ দেবু, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ারদী, অলিউর রহমান সোহেল, নাজমুল হাসান রুমী, ইয়াছিন ভূঁইয়া।
এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন লিটন দেবনাথ লিকন, সুকান্ত মহাজন টুটুল, অভি বৈদ্য, তপন কান্তি নাথ, বিষ্ণু কান্তি শর্মা, কানু রাম আচার্য, সাধন শীল, বিধান শীল, সমীরণ শীল, সুকান্ত বৈষ্ণব, রনজিত দেবনাথ, ঝন্টু কুমার নাথ, রনজিত দাশ, মিনা দাশ গুপ্ত, সুবল চন্দ্র দাশ, সুমন দেবনাথ, বাবু দীলিপ রায়, বাবু সুমন ধর, প্রীতম মজুমদার, বাবু দুলাল দাশ মহাজন, বাবু অভিজিৎ দেবনাথ, জিটু কুমার শীল, শ্রী বাবুল দা, জনি শীল শিবু, মিঠুন কান্তি সরকার, অরুণ দেবনাথ সুমন, অভিজিৎ ভট্টাচার্য মিন্টু, লিটন মহাজন, দুলাল দাশ, সুজন দাশ, রনজিত দাশ, রিংকু চৌধুরী, অশোক দে, সাগর দাশ, রন্টি ভট্টাচার্য প্রমুখ।
মতবিনিময় সভা শেষে তিন থানার প্রতিটি মন্ডপ কমিটির হাতে চট্টগ্রামের সাবেক মেয়র নগর আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী’র পক্ষে উপহার তুলে দেওয়া হয়। মতবিনিময় সভায় বক্তাগণ বলেন, সম্প্রীতি আমাদের দেশের আজন্ম সংস্কৃতি। অসাম্প্রদায়িক চেতনার ভীত্তি মহান স্বাধীনতা সংগ্রামের পর স্বাধীনতা লাভ থেকে আজ পর্যন্ত এই সংস্কৃতি চালু আছে এবং এটা আজীবন টিকে থাকবে।
