বোয়ালখালীতে ১১১টি পূজা মণ্ডপে ভোগ্যপণ্য বিরতণ

0

বোয়ালখালী প্রতিনিধি::বোয়ালখালীতে ১শত১১টি পূজা মণ্ডপে ভোগ্যপণ্য বিরতণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ মঈন উদ্দিন খান বাদল। তিনি বলেন, বর্তমান সংকটকালে সনাতন ধর্মাবলম্বীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতারের সভাপতিত্বে ভোগ্যপণ্য বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক, ভাইস চেয়ারম্যান কাজী ওবায়দুল হক হক্কানী, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আলম, রেজাউল করিম বাবুল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এসএম সেলিম, জাসদ সভাপতি মনির উদ্দিন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়া, থানা অফিসার ইনচার্জ মো. সালাহ্ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী শাখার সভাপতি শ্যামল বিশ্বাস, সাধারণ সম্পাদক সরকার কমল দাশ, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সভাপতি অজিত বিশ্বাস, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম জসিম, বেলাল হোসেন ও শামসুল আলম। অনুষ্ঠান পরিচালনা করেন বোয়ালখালী পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন শীল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার বলেন, উপজেলার সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ১১১টি পূজা ম-প প্রতিনিধিদের হাতে চাউল বিতরণ করা হয়েছে। সার্বজনীন পূজা মণ্ডপগুলোতে ৫শত কেজি ও ব্যক্তিগত পূজাম-পগুলোতে ৪শত কেজি করে সরকারি বরাদ্দপ্রাপ্ত চাউল বণ্টন করা হয়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.