জিয়াউল হক মাইজভাণ্ডারী ওরশ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প

0

সিটিনিউজ ডেস্ক : ২৬ আশ্বিন ১১ অক্টোবর বুধবার বিশ্বঅলির শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) বার্ষিক ওরশ শরিফ উপলক্ষে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার মাসব্যাপী মানবকল্যাণ কর্মসূচি অংশ হিসেবে দ্বাদশ দিনে মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ২৬নং ওয়ার্ড উত্তর হালিশহর, বি-ব্লক ইউনিট উদ্যোগে ২৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় বিনা মূল্যে চিকিৎসা ক্যাম্প ও রক্তের গ্র“প নির্ণয় হালিশহর এস ক্লাব শহীদ মিনার চত্বরে মুহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্ট এর চেয়ারম্যান ও বিএম এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা. শেখ শফিউল আজম।

বিশেষ অতিথি ছিলেন, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ আবুল হাশেম, কাউন্সিলর জেসমিন খানম, নাজিমুল ইসলাম মজুমদার, নাজিম আখতার, মাকসুদুর রহমান হাসনু, নুরুল করিম নুরু, আশরাফুজ্জামান আশরাফ, মেজবাহ উদ্দিন, মোঃ আশরাফ উদ্দীন ছিদ্দিকী, শামসুল ইসলাম, মোঃ ওমর ফারুক, মোঃ আহসান উল্লাহ চৌধুরী বিভন, মোঃ নাছির, মোঃ কামাল উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইসলাম, ইমরান শহীদ, মোঃ কাউসার, আবুল মনসুর, শওকত উল্লাহ স্বপন, রোকেয়া খানম, ফয়সাল, কফিল, বিজয়, সাবিয়া সুলতানা, ডা. জান্নাতুল মাওয়া, ডা. নাহিদা আকতার, ডা. প্রবীর শীল, সাইফুদ্দীন আহমেদ সিদ্দিকী, মোঃ ফাহিম, ডা. বরুন কুমার আচার্য বলাই, ডা. তাজলিমা ফাতেমা, ডা. নুরুল আজম, ডা. তাহিয়া আহমদ, ডা. উম্মে সালমা, হুমায়ুন কবির প্রমুখ।

সভায় প্রধান অতিথি বলেন, আধুনিকতার ছোঁয়ায় মাইজভাণ্ডার দরবার শরীফের সার্বিক উন্নয়ন, দরবারে পাকের অনুষ্ঠান-প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষতা ও যোগ্যতার স্বাক্ষর রেখে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিনত শাহানশাহ্ সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ছিলেন সদা প্রচার বিমুখ একজন দক্ষ অভিভাবক এবং অনুকরণীয় আদর্শিক ব্যক্তিত্ব।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.