উপাসিকা পুস্পলতা বড়ুয়ার অনিত্য সভা সম্পন্ন

0

নিজস্ব প্রতিনিধি,বোয়ালখালী :  বোয়ালখালী উপজেলার শ্রীপুর গ্রামের উপাসিকা পুস্পলতা বড়ুয়া (৯৫) গতকাল ২৯ অক্টোবর রবিবার রাত ৯ টা ৩০ মিনিটের সময় মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি তিন পুত্র, পুত্রবধু নাতি নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান।

৩০ অক্টোবর সোমবার বিকেলে প্রয়াতার অনিত্য সভা শ্রীপুর আদী শাক্যমুণি বিহারে শ্রীমৎ বসুমিত্র মহাস্থবিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। অনিত্য দেশনা করেন, শুভানন্দ স্থবির,দীপানন্দ স্থবির, শীলপাল ভিক্ষু ।

বিহারাধ্যক্ষ পরমানন্দ স্থবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আকতার।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মোকারম, ইউপি সদস্য মো. হাসান চৌধুরী, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের উপদেষ্টা শিক্ষক অভিনাষ চন্দ্র বড়ুয়া, সাধারণ সম্পাদক পল্টু বড়ুয়া, যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক অধীর বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক সাংবাদিক দেবাশীষ বড়ুয়া রাজু, আশুতোষ বড়ুয়া, রাহুল বড়ুয়া, প্রকৌশলী উত্তম বড়ুয়া, অরূপ বড়ুয়া, প্রেমাঙ্কুর বড়ুয়া ও উদয়ন বড়ুয়া। অনুষ্ঠান শেষে যথাযথ ধর্মীয় মর্যাদায় স্থানীয় শ্মশানে প্রয়াতার দাহকার্য সম্পন্ন করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.