সুজিত দত্ত, পটিয়া প্রতিনিধি : চট্টগ্রাম টু পটিয়ার বাসযাত্রীদের কাছ থেকে প্রতি বৃহস্পতিবার বাস মালিক শ্রমিকরা গলা কাটা ভাড়া আদায়ের প্রতিবাদে গতকাল সকালে চট্টগ্রাম-কক্সবাজার-আরাকান মহা সড়কের পটিয়া পৌর ভবনের সম্মুখে পটিয়া মানবাধিকার কমিশনের উদ্যোগে মানববন্ধন কর্মুসূচী পালন করা হয়েছে।
পটিয়া উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ারের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশন পটিয়া উপজেলার সহ-সভাপতি মোঃ দিদারুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক মো: আবু তাহের, উপজেলা ছাত্রনেতা ফয়সল হাবিব, পটিয়া সরকারি কলেজ ছাত্রনেতা সোহেল চৌধুরী, বোরহান উদ্দিন, ওসমান গণি, মানব অধিকার কমিশন এস.এম খালেদ, শাহ আলম, নাজিম উদ্দিন, মাহাবুল আলম, মুন্না তালুকদার, মো: মিজবাহ, মো: আয়ুব, মো: এমরান, মো: হান্নান, মো: আতিক, সাজ্জাদ, রহমান, বাদশা, ফয়সাল উদ্দিন, নারায়ন, সুজন, মোতাহের, এরশাদ, পেয়ারু, মুন্না প্রমুখ।
এতে সভাপতি আবু ছালেহ মুহাম্মদ শাহরিয়ার বলেন, প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে পটিয়া ফেরত বাস যাত্রীরা দীর্ঘদিন যাবৎ অতিরিক্ত ভাড়া আদায়ের যাতাকলে পিষ্ট হয়ে আসছে। বাস মালিকরা এ দিন পটিয়ার বাসগুলো বেশি মুনাফার আশায় অন্য রোডে ট্রান্সফার করে কৃত্রিম বাস সংকট সৃষ্টি করে। এ সুযোগে ৪/৫ গুন বেশী ভাড়া আদায় করে।
তিনি অবিলম্বে পটিয়ার বাস ভাড়া সরকারী নিয়মে গ্রহণ করে জন দূর্ভোগ লাঘব করার জন্য সরকার এবং বাস মালিকদের সুদৃষ্টি কামনা করেন। অন্যথায় তারা বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে জানান।
