জনদূর্ভোগ লাঘবে শেখ হাসিনার সাফল্য ছড়িয়ে দিতে হবে: ফরিদ মাহমুদ

0

সিটিনিউজ ডেস্ক :: বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রামকে একটি আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে চলেছেন।

চট্টগ্রামের উন্নয়নের পাশাপাশি সারাদেশে অনেকগুলো মেগাপ্রকল্প বাস্তবায়িত হচ্ছে। জঙ্গিবাদ নির্মূলে দৃঢ়  অবস্থান, যুদ্ধাপরাধীদের বিচার।

সাম্প্রতিক মায়ানমার সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছেন। সরকারের অগণিত সাফল্যের পরও কতিপয় জনদূর্ভোগের কারণে জনগণের কাছে আমরা সমালোচনার পাত্র হচ্ছি।

আগামী জাতীয় সংসদে বিজয়ী হয়ে যাতে পুনরায় জনগণের সেবা করার সুযোগ পাই আমাদের সেই দিকটায় নজর দিতে হবে। ভাঙাচোড়া রাস্তাঘাট দ্রুত সংস্কার, গৃহকর নিয়ে ফুসে ওঠা নগরবাসী পুঞ্জিভূত ক্ষোভ নিরসন।

গঠনমূলক সমালোচনা শুনে জনগণেল দাবীর প্রতিসহনশীল মনোভাব পোষণ করলে অনেক কঠিন সমস্যা সহজে লাঘব হয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রামের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে যে সকল প্রতিষ্ঠান কাজ করছেন। তাদের সকলকে একযোগে কাজ করতে হবে।

১৪নং লালখান বাজার ওয়ার্ডস্থ হযরত গরিবউল্লাহ শাহ (রহ.) মাজার প্রাঙ্গণে আজ শুক্রবার (১০ নভেম্বর) জুমার নামাজের পর তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

ফরিদ মাহমুদ লিফফেট বিতরণের পূর্বে খাজা গরিবউল্লাহ শাহ (রহ.) জামে মসজিদে জুমার নামাজে অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করে মুনাজাত করেন এবং হযরত গরিবউল্লাহ শাহ (রহ.) মাজারস্থ ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কুশল বিনিময় করেন। 

ফরিদ মাহমুদ আরো বলেন চট্টগ্রামে ইতিমধ্যে বহদ্দারহাট এম এ মান্নান ফ্লাইওভার কদমতলি ফ্লাইওভার , দেওয়ানহাট ওভারপাস, আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভার নির্মিত হয়েছে। শেখ হাসিনা পানি শোধনাগার, মোহরা পানি শোধনাগার, ট্রানমিটার পাইপ লাইন ওয়াটার ব্রিজ, মিরসরাই এ্যাপারেল ইকোনমিক জোন এর কাজ চলছে।

চট্টগ্রাম দ্রুত এগিয়ে সিটি আউটার রিং রোড, চট্টগ্রামের প্রথম বাইপাস রোড, বাকলিয়া এক্সেপ্রেস রোড, কাজ শুরু হতে চলেছে। চট্টগ্রাম সিটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চাক্তাই-কালুরঘাট মেরিন ড্রাইভ রোড, কর্ণফুলী ট্যানেল নির্মাণ, চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন, নিস্কাশন, খাল পুনঃখনন সম্প্রসারন, সংস্কার প্রকল্প, ভাটিয়ারী ও মেডিকেল বিশ্ববিদ্যালয়, দোহাজারী-কক্সবাজার রেলওয়ে লাইন নির্মাণের প্রকল্প অনুমোদন হয়ে কাজ শুরু করার অপেক্ষায় আছি।

এছাড়াও ছোট বড় অনেক প্রকল্পের কাজ চলছে। শেষে সমবেত মুসল্লি এবং আশেপাশের বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেতৃবৃন্দ উন্নয়নের দীপ্তশিখা জননেত্রী শেখ হাসিনা শিরোনামে দেশের উন্নয়নের তথ্য সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য যুদ্ধাহত ক্যাপ্টেন এনামুল হক চৌধুরী, হযরত আইয়ুব গণি, হযরত গরিবউল্লাহ শাহ (রহ.) জামে মসজিদ খতিব মাওলানা আনিসুজ্জামান আলকাদেরী, কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য আলহাজ্ব আমিনুর রহমান, নগর যুবলীগের সদস্য এস এম সাঈদ সুমন, শেখ নাছির আহমেদ, দেলোয়ার হোসেন দেলু, হোসেন সরওয়ার্দী,  মহানগর যুবলীগ নেতা জহির উদ্দিন সুমন, আবদুল হান্নান, অলিউর রহমান সোহেল, ওমর গণি মানিক, রাশেদ চৌধুরী, দেলোয়ার হোসেন সুমন, মো: নুরুজ্জামান, আমিনুল ইসলাম আজাদ, আনিসুর রহমান মামুন, শহিদুল ইসলাম শহিদ, মো: জাহেদ, মো; সাঈম, এরফানুল মান্নান কনক, ইয়াছিন ভূইয়া, মো: হোসেন, মো: শাহ আলম, আবু বকর ছিদ্দিক পলাশ, মো: আলমগীর, রেজাউল করিম বাদশা, আশরাফুল আলম ছিদ্দিকী, মো: জাবেদ, আশেক ইলাহী, সাহেদুল ইসলাম সিহাব, মো: জাহাঙ্গীর, আসাদ বিন সুলতান, ইশতিয়াক চৌধুরী, বন্দন সেন, আরাফাত, মো: সাব্বির, সুমন চৌধুরী, মো: রাহাত প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.