জুট গোডাউেন আগুন

0

নিজস্ব প্রতিবেদক : নগরীর হামজারবাগের ঝুট গোডাউনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

সোমবার (২০ নভেম্বর) রাত ৯টার দিকে ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বায়েজিদ বোস্তামি ফায়ার স্টেশনের ফায়ারম্যান মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চট্টগ্রাম পার্ক কমিউনিটি সেন্টারের পাশের একটি ঝুট কাপড়ের গুদামে আগুন লাগলে মুহূর্তেই তা এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও এখনও পুরোপুরি নেভানো যায়নি। গুদামের ভেতরে সেনথেটিক ধরনের কিছু অথবা পার্নেস ওয়েল থাকায় গুদামের একটি অংশে এখনও মাঝে মাঝে আগুন জ্বলে ওঠছে।

তাৎক্ষণিভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলেও তিনি জানান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.