নিজস্ব সংবাদদাতা,চন্দনাইশ :: গাছবাড়ীয়া সরকারি কলেজের ২ শিক্ষার্থীকে কলেজ থেকে যাওয়ার পথে প্রতিপক্ষরা তুলে নিয়ে মারধর করে গুরুত্বর আহত করে। প্রাথমিক চিকিৎসার পর তাদেরকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে কলেজ থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে কলেজ গেইটের উত্তর পার্শ্বে খাঁনহাটের ফুলকলি’র সামনে থেকে ৩টি সিএনজি ভর্তি লোকজন এসে অস্ত্রের মুখে জিম্মি করে গাছবাড়ীয়া সরকারি কলেজ ছাত্র আরিফ শাহ্ পাড়ার আবু জাফরের ছেলে রায়হান (২২), হারলার আশরাফ মিয়ার ছেলে রবিউল হোসেন (২৩) কে জোর পূর্বক তুলে নিয়ে যায়। পরে তাদেরকে পার্শ্ববর্তী ১টি এলাকায় নিয়ে মারধর করে গুরুত্বর আহত করে।
এ সময় শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসার পর চমেক হাসপাতালে প্রেরণ করে।
ইনন্সেপেক্টর (তদন্ত) দীপংকর রায় ঘটনার বিষয়ে জেনে আহতদেরকে হাসপাতালে দেখতে যান বলে জানান। তিনি বলেন, কিছুদিন আগে রাজনৈতিক হানাহানির ঘটনার জের ধরে এ সংর্ঘষ হয়েছে। তবে এ ব্যাপারে অদ্যবধি থানায় কেউ অভিযোগ দেয়নি।
