কেজিতে ৩০ টাকার পেয়াজ এখন ৮০ টাকা !

0

নিজস্ব প্রতিবেদক: কয়েকদিন আগের কেজিতে ৩০ টাকার পেঁয়াজ এখন ৮০ টাকা । লাগামহীন পেঁয়াজের দাম।  আজ  শনিবার প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয় ৮০ টাকায়। কয়েক দিনের ব্যবধানে কেজিতে পেঁয়াজের দাম বেড়েছে ৫০ টাকা। এর মধ্যে এক সপ্তাহের ব্যবধানে তিন দফায় দাম বেড়েছে দাম।

নগরীর বিবিরহাট বাজারে গেলে দেখে যায়, খুচরা ব্যবসায়ীরা ৮০ টাকা দামে পেঁয়াজ বিক্রি করছে।

বিক্রেতা আজিজুর রহমান বলেন, আমরা বেশী দামে ক্রয় করতে হয়েছে। তাই এতো টাকা দামে বিক্রি করছি। বিগত কয়েক দিন আগেইও আমরা ত্রিশ টাকা দামে পেঁয়াজ বিক্রি করেছি। মনে হচ্ছে সামনে আরো বাড়বে। তিনি বলেন দাম বেড়ে যাওয়া বিক্রি কম হচ্ছে।

বিবিরহাট বাজারে পেঁয়াজ কিনতে আসা গৃহীনি মরিয়ম বেগন বলেন, পেয়াজের দাম শুনে চিন্তা করছি আমরা কোন দেশে বাস করছি। ৮০ টাকা দামে পিঁয়াজ কিভাবে কিনবো। এরপর কিনতে হচ্ছে। কারণ পেঁয়াজ ছাড়া চলে না তাই এক কেজি কিনতে এসে আধাকেজি কিনে নিলাম।

তবে ব্যবসায়ীরা বলছেন, দেশের পেঁয়াজের বাজার ভারত থেকে আমদানির ওপর অনেকাংশে নির্ভরশীল। ভারতের বাজারে পেঁয়াজের দাম বাড়েছে, তাই দেশেও এর প্রভাব পড়েছে। এছাড়া ভারতীয় পেঁয়াজের আমদানিও কমে গেছে। এ কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম একটু বাড়তি।

ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাজারে দেশি পেঁয়াজ আছে, তবে তা পর্যাপ্ত নয়। দেশি পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ নেই, তাই দাম একটু বাড়তির দিকে।

 

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.