নিজস্ব প্রতিবেদক: ডাকাতির প্রস্তুতিকালে সোনাগাজী থানা পুলিশের হানায় গুলিবিদ্ধ দুই ডাকাতকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৯ নভেম্বর) ভোর চারটায় তাদের চমেকে আনা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন জানান, ডাকাতির প্রস্তুতির সময় অভিযান চালিয়ে দাগনভূঞার সেকান্দর পুরের নুরুল আমিনের ছেলে নুরুল হুদা (২৮) ও ফেনীর সোনাগাজীর মো. সেলিমের ছেলে নুরুল ইসলামকে (৩২) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে পুলিশ। এরপর চমেকে হাসপাতালে আনা হলে নুরুল ইসলামকে ২৬ নম্বর ওয়ার্ড এবং অপরজনকে ক্যাজুয়ালিটি ওয়ার্ডে ভর্তি করা হয়।
