জানালায় টাই লাগিয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আত্মহত্যা!
নিজস্ব প্রতিবেদক:পড়ার ঘরের জানালার সঙ্গে টাই লাগিয়ে আত্মহত্যা করেছে ১০ বছরের শিশু সানিয়া আকতার। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসাইন এসব তথ্য জানান।
তিনি বলেন, মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত ১০টায় সানিয়াকে জরুরি বিভাগে আনা হয়। সে কক্সবাজার জেলার টেকনাফের হ্নিলা মৌলভীবাজার মিয়া বাড়ির আবদুস শুক্কুরের মেয়ে।
সানিয়ার ভাই ফয়সাল পুলিশকে জানিয়েছে, বাসার পড়ার ঘরে জানালার সঙ্গে টাই লাগিয়ে গলায় ফাঁস দিয়েছে সানিয়া।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত জেলা পুলিশের এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, সানিয়ারা নগরীর চকবাজার ডিসি রোডের শিশু কবরস্থান এলাকার রওশন ম্যানশনের চতুর্থ তলায় ভাড়া থাকত। সে স্থানীয় উইলস স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
