চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু সংলগ্নে গড়ে উঠা কলোনীতে প্রায় শতাধিক পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন “নগর ও নাগরিক” সচেতনতামূলক সামাজিক সংগঠন শনিবার ৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ।
উপস্থিত বক্তারা জানান, সমাজের বিত্তবানরা একটু সচেতনভাবে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসলে শীতার্ত মানুষগুলো পাবে উষ্ণতার পরশ। আগামীতেও এরকম সামাজিক কাজে “নগর ও নাগরিক” পরিবার সর্বদা এগিয়ে আসবে বলে জানান উক্ত সংগঠনের সভাপতি লায়ন এম আইয়ুব।
উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সহ-সভাপতি রনি এম রহমান, সাধারণ সম্পাদক লায়ন মঈনুদ্দীন নুর তারেক, যুগ্ম সম্পাদক বি.এম.ছায়েদুল হক, দিদারুল ইসলাম, মুসলিম আলী, হাবিবুল হাসান, আব্বাস বিন ইদ্রিচ, আবিয়াত সুলতান, নিজাম উদ্দিন প্রমুখ।
