বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিলস-এর র‌্যালী

0

চট্টগ্রাম :  বিশ্ব মানবাধিকার দিবস-২০১৭ উপলক্ষে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিলস-্এর উদ্যোগে ও বিলস-ডিজিবি-বিডব্লিউ প্রকল্পের-এর আওতায় মূলধারার ট্রেড ইউনিয়ন সংগঠন সমূহের অংশগ্রহনে এক শ্রমিক সমাবেশ আজ ১০ ডিসেম্বর রবিবার সকাল ১০’টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

শ্রমিক সমাবেশে সভাপতিত্ব করেন বিলস-এর সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল-এর চট্টগ্রাম বিভাগীয় সভাপতি শ্রমিক নেতা এ এম নাজিমউদ্দিন।

সমাবেশে বক্তব্য রাখেন বিল্স-এল আরএসসি পরিচালনা কমিটির সদস্য ও জেলা টিইউসি সভাপতি শ্রমিক নেতা তপন দত্ত, বিলস-এর সম্পাদক ও জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন-সম্পাদক মু. শফর আলী, জাতীয়তাবাদী শ্রমিক দল-এর চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক শেখ নুরুল্লাহ্ বাহার, বিলস-এর সহযোগী বিভিন্ন ট্রেড ইউনিয়ন ফেডারেশনের পক্ষ থেকে যথাক্রমে জেএসএল-এর কামালউদ্দিন চৌধুরী, আব্দুর রহিম মাষ্টার, বিজেএসডি-র শাহেনেওয়াজ চৌধুরী, মো: আলী, বিএফটিইউসি-র কে এম শহীদুল্লাহ, বিজেএসএফ-এর জাহেদউদ্দিন শাহীন, জেএসজে-র এ কে এম মমিনুল ইসলাম, বিএমএসএফ-এর নাজমা আক্তার, বিএলএফ-এর রবিউল হক শিমূল, টিইউসি-র ইফতেখার কামাল খান, ফজলুল কবির মিন্টু প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন বিলস-এর পক্ষে পাহাড়ী ভট্টাচার্য।

সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক উভয় সেক্টরেই শ্রমজীবি মানুষের অধিকার পদে পদে নানাভাবে লংঘিত হচ্ছে।  ইপিজেড-এর বাইরের তৈরী পোষাক শিল্প, নির্মাণ, জাহাজ-ভাঙ্গা, পরিবহন, হোটেল-রেষ্টুরেন্ট এবং হেলথ-ডায়াগনিষ্টিক সহ অধিকাংশ সেক্টরে কর্মরত শ্রমিকদের নিয়োগ ও পরিচয় পত্র নেই। শ্রমিকরা ন্যায্য মজুরী, ছুটি, বোনাস, দুর্ঘটনায় চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপুরণ সহ শ্রম আইন স্বীকৃত অধিকাংশ অধিকার হতে বঞ্চিত। কথায় কথায় শ্রমিক ছাঁটাই, শ্রমিকের ওপর মালিক-কর্তৃপক্ষের নানামাত্রিক শোষন-নির্যাতন-বঞ্চনা,অন্যায়-অমানবিক আচরণ-এর বিরূদ্ধে রূখে দাড়াতে না পারলে শ্রমিকের মৌলিক অধিকার তথা ব্যাপক অর্থে মানবাধিকার সুরক্ষা করা যাবে না।

সমাবেশে বক্তারা শ্রম আইনের গণতান্ত্রিক সংষ্কার, সকল সেক্টরে অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার ও নিরাপদ কর্ম-পরিবেশ নিশ্চিতকরণে সকল মালিক-সরকার সহ সকল পক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ গ্রহনের ওপর গুরূত্বারোপ করেন।

সমাবেশ শেষে এক র‌্যালী শহীদ মিনার থেকে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে এসে শেষ হয়। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিল্স আয়োজিত এ সমাবেশ ও র‌্যালীতে শ্রমিক নেতৃবৃন্দ, বিল্স সদস্যগণ সহ বিভিন ট্রেড ইউনিয়ন ফেডারেশন ও বেসিক শ্রম সেক্টর প্রতিনিধিগণ অংশগ্রহন করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.