আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি’র বইমেলা ১৪ ডিসেম্বর

0

চট্টগ্রাম : আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি’র বইমেলা ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে মুসলিম হল চত্বরে শুরু হবে । আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শাহাবুদ্দীন চৌধুরী বলেছেন, আজ সমাজে প্রকৃত জ্ঞানী বা শিক্ষিতের অভাব। যে জ্ঞানের আলো মানুষের মনকে আলোকিত করবে, সে জ্ঞানের আলো সমাজকে পথ দেখাবে। যে জ্ঞান মানুষকে সত্য বলা শিখায় না, মনুষত্যের বিকাশ করে না, মানুষের দুঃখ বুঝার জন্য মনকে আন্দোলিত করতে পারে না, সে জ্ঞান সত্যিকারের জ্ঞান নয়। সে শিক্ষা সত্যিকারের শিক্ষা নয়। বড়জোর বলা যায়, ডক্টরেট ডিগ্রি নিয়েছে, এম.এ, বি.এ পাশ করেছে বা লেখাপড়া করেছে, এটা বলা যায়। কিন্তু, জ্ঞানী বা শিক্ষিত বলা যায় না। জাতিকে প্রকৃত জ্ঞানী ও শিক্ষিত করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী সংগঠন আন্জুমানে খোদ্দামুল মুসলেমীন ট্রাস্টি বোর্ডের ব্যবস্থাপনায় দ্বিতীয় বারের মত বইমেলার আয়োজন করতে যাচ্ছে।

আজ ১০ডিসেম্বর রবিবার বিকালে আগামী ১৪ই ডিসেম্বর থেকে ২১ শে ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ৮ দিনব্যাপি বইমেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠানের প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বইমেলা ও চিত্র প্রদর্শনী আয়োজন কমিটির সদস্য সচিব স উ ম আবদুস সামাদের পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ তৈয়ব আলী, আলহাজ্ব মুহাম্মদ নঈমুল ইসলাম, পীরজাদা মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ্, মাস্টার মুহাম্মদ আবুল হোসাইন, মুহাম্মদ এনামুল হক ছিদ্দিকী, সৈয়দ মুহাম্মদ আবু আজম, মুহাম্মদ ইসমাইল হোসেন, জি.এম. শাহাদত হোসাইন মানিক, মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, মুহাম্মদ ইসতিয়াক রেজা, শাহজাদা মুহাম্মদ নিজামুল করিম সুজন, মুহাম্মদ ফরিদুল ইসলাম, মুহাম্মদ দিদারুল ইসলাম কাদেরী, মুহাম্মদ মারূফ রেজা, মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ সালাহ উদ্দিন খোকন, মুহাম্মদ মিজানুর রহমান, মুহাম্মদ আব্দুল্লাহ আল রোমান, মুহাম্মদ মিনহাজ উদ্দিন সিদ্দিকী প্রমুখ।

উল্লেখ্য, আগামী ১৪ই ডিসেম্বর থেকে ২১ শে ডিসেম্বর পর্যন্ত মহান বিজয় দিবস ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট হল চত্বরে ৮ দিন ব্যাপী বই মেলা ও চিত্র প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রতিদিন মেলার মূল অনুষ্ঠান দুপুর ২.৩০মি: থেকে শুরু হয়ে ২টি অধিবেশনে রাত ৮.০০টা পর্যন্ত চলবে। প্রথম অধিবেশন বিকাল ২.৩০ মিনিট থেকে বিকাল ৩.৫০মিনিট এবং দ্বিতীয় অধিবেশন বিকাল ৪.১৫ মিনিট থেকে রাত ৮.০০ মিনিট পর্যন্ত চলবে। বুক স্টল দুপুর ১২ থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। কর্মসূচির মধ্যে থাকছে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাতে রাসূল (দ:) পরিবেশন, রাসূল (দ:)’র শানে নিবেদিত কবিতা পাঠের আসর, দেশাত্মবোধক সংগীত পরিবেশন, নতুন বইয়ের প্রকাশনা উৎসব, মোড়ক উন্মোচন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ:) ও মহান মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কিত আলোচনা সভা, মহান মুক্তিযুদ্ধ ও ইসলামের ইতিহাস-ঐতিহ্যের দুর্লভ চিত্র প্রদর্শনী। ৮ দিন ব্যাপী বই মেলায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক আজাদী ও দৈনিক পূর্বদেশ পত্রিকা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.