নিজস্ব প্রতিবেদক :রোটারি ক্লাব অব চিটাগাং হিলটাউনের ১৪তম চার্টার ডে গত ১০ডিসেম্বর নগরীর একটি রেস্টুরেন্টে ক্লাবের সভাপতি রোটা. নোটন প্রসাদ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রোটারি আন্তর্জাতিক জেলা ৩২৮২ বাংলাদেশ’র ডিস্ট্রিক্ট গভর্ণর রোটা. প্রফেসর ড. তৈয়ব চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ক্লাবের
জিএসআর এবং ডিস্ট্রিক্ট এডিটর রোটা. পিপি আফতাব উদ্দীন সিদ্দিকী, রোটারি জোনাল কো-অর্ডিনেটর রোটা. পিপি মেহরাজ তাহসিন শফি, ডেপুটি গভর্ণর রোটা. সিপি মীর নাজমুল আহসান রবিন। অনুষ্ঠানে সাংবাদিকতায় অবদানের জন্য আজকের সূর্যোদয়ের এসিসট্যান্ট এডিটর ও চট্টগ্রাম ব্যুরো চীফ জুবায়ের সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান করা হয়।
শপথ বাক্য পাঠ পূর্বক রোটারি পিন পরিয়ে মাইনুল জিলানীকে সদস্য হিসাবে বরণ করে নেন ডিস্ট্রিক্ট গভর্ণর। ক্লাবের বিভিন্ন কার্যক্রম এবং গত ২ ডিসেম্বর হাটহাজারীর ধলইয়ে অনুষ্ঠিত রোটারি হেলথ ক্যাম্পে ৩৫০জন রোগীকে সেবা ও বিনামূল্যে ওষুধ প্রদান অনুষ্ঠান সম্পর্কে সকলকে অবহিত করেন এসিসট্যান্ট গভর্ণর ও ক্লাবের অতীত সভাপতি রোটা. আসিফ ইকবাল আলী।
সংবর্ধিত অতিথি সাংবাদিক জোবায়ের সিদ্দিকী রোটারি ক্লাবগুলোর সমাজসেবা মূলক কাজগুলো প্রচার করার উপর গুরুত্ব আরোপ করে বলেন, এতে জনগণ ভাল কাজ করতে উৎসাহিত হবে এবং রোটারি আন্দোলনও বেগবান হবে।
প্রধান অতিথি ডিস্ট্রিক্ট গভর্ণর প্রফেসর তৈয়ব চৌধুরী কেক কেটে ক্লাবের জন্মদিন উদযাপন করেন। এসময় তিনি বলেন, রোটারি জেলা ৩২৮২ বাংলাদেশ’র আহবানে স্থাপিত দেশের বিভিন্ন স্থানে প্রচুর স্যানিটারি ল্যাট্রিন স্থাপন করা হয়েছে যা থেকে সাধারণ জনগণ উপকৃত হচ্ছে। এই বছর রোটারি ক্লাবগুলোতে কাজের গতি আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে।
ক্লাবের ৯৭২তম নিয়মিত পাক্ষিক সভায় সচীবের দায়িত্ব পালন করেন রোটা. ওমর ফাহাদ অভি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্লাবের প্রেসিডেন্ট ইলেক্ট রোটা. শারাফাত উল আলম চৌধুরী, ক্লাবের সাবেক সদস্য মোস্তফা মান্নান রানা।
