রাউজানে ধরা পড়েছে ১২ ফুট লম্বা অজগর

0

এম বেলাল উদ্দিন, রাউজান : চট্টগ্রামের রাউজানে ২৫ কেজি ওজনের ১২ ফুট লম্বা একটি অজগর সাপ ধরা পড়েছে। গতকাল বিকালের দিকে ঊনসত্তর পাড়া গ্রামের নুরু গাজী বাড়ি থেকে অজগর সাপটি আটক করে স্থানীয় জনতা।ধারণা করা হচ্ছে, অজগর সাপটি খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করেছিল। অজগরটি আটক হওয়ার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার লোকজন সাপটি দেখতে ভিড় জমায়।স্থানীয়রা জানায়, বিকালে দিকে সাপটি দেখতে পেয়ে কিছু যুবক মিলে আটক করে। পরে তারা সেটিকে বস্তা বন্দি করে রাখে। মনে করা হচ্ছে অজগর সাপটি হয়তো খাবারের সন্ধানে এখানে চলে আসছে।চিড়িয়াখানায় পাটিয়ে দেবার ব্যবস্থা করছে সাপটিকে।উল্লেখ্য, এর আগেও রাউজানে বিশালাকারের অজগর উপজেলার বেশ কিছু জায়গা থেকে আটক করা হয়। পরে সেগুলো চিড়িয়াখানায় পাটিয়ে দিয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.