সিটিনিউজ ডেস্ক : পশ্চিম বাঁশখালী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ফণীভূষণ দাশের ২১তম মৃত্যুবার্ষিকী ২৯ ডিসেম্বর ২০১৭ ইং শুক্রবার। উল্লেখ্য, খ্যাতিমান শিক্ষক ফণীভূষণ দাশ মাস্টার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কোকদন্ডী গ্রামের এক ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত সনাতন ধর্মীয় পরিবারে জন্মগ্রহণ করেন। ১৯৯৬ ইং সালের ২৯ ডিসেম্বর পরলোক গমন করেন (দিব্যান, লোকান, স্বগচ্ছাতো)। তাঁর ৩ ছেলে ও ৩ মেয়ে অসংখ্য গুণগ্রাহী রয়েছে। তাঁর (মাস্টার ফণীভূষণ দাশ)’র ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচী পালিত হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে- আলোচনা সভা, শ্মশানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন ইত্যাদি। এতে সংশিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
