যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক শুক্রবার চট্টগ্রামে আসছেন

0

সিটি নিউজ ডেস্ক : বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান চট্টগ্রামের কৃতি সন্তান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী চট্টগ্রামে আসছেন। নগর যুবলীগ যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ জানিয়েছেন ২ দিনের সফরে তিনি আগামীকাল ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টায় একটি বেসকারি বিমানযোগে চট্টগ্রাম আগমন করে তিনি চট্টগ্রামের অবিসংবাদিত নেতা আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

ঐ দিন বেলা ৩টায় লালদীঘি ময়দানে প্রয়াত নেতার এবিএম মহিউদ্দিন চৌধুরীর স্মরণে শোক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ৬ জানুুয়ারি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাতকানিয়া আংশিক চন্দনাইশ যুবলীগে উদ্যোগে জোয়ারা রাস্তার মাথায় এবং বোয়ালখালী উপজেলা যুবলীগের উদ্যোগে গোমদন্ডীতে গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে যুবলীগের বিশাল যুবসমাবেশে যোগ দিবেন। আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সাথে সফরসঙ্গী হিসেবে উল্লেখযোগ্য সংখ্যক কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.