বাকলিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ফরিদ মাহমুদ
বাকলিয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে ফরিদ মাহমুদ
সিটি নিউজ বিডিঃ চট্টগ্রাম মহানগরীর দক্ষিন বাকলিয়া ওয়ার্ডের ময়দার মিল সংলগ্ন সুলতান সওদাগর কলোনী এলাকায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে সমবেদনা জানাতে এ সময় ছুটে যান বিশিষ্ট সমাজসেবক ফরিদ মাহমুদ। তিনি এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে কথা বলেন। ঘরবাড়ীগুলো ঘুরে দেখেন।
তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পূর্নবাসনে চট্টগ্রাম জেলা প্রশাসন ও সামাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।তিনি এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং আওয়ামী পরিবারের নেতাকর্মীদের সার্বক্ষনিক ক্ষতিগ্রস্থদের পাশে থাকার অনুরোধ জানান।
চট্টগ্রাম নগর যুবলীগের যুগ্ম আহবায়ক, সমাজসেবক ফরিদ মাহমুদ চট্টগ্রামের অবিসংবাদিত নেতা প্রয়াত আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরী এবং তার সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ ২৮টি পরিবারের প্রতিটি পরিবারকে কম্বল ও চাউল তুলে দেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণের সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন নগর যুবলীগের সাবেক শ্রম সম্পাদক মো: বখতেয়ার ফারুক, আশরফুল গনি, আলহাজ্ব মো: জাবেদ হোসেন, হারুনুর রশিদ আলম, খোকন বাদশা, এম আর ইয়াসিন, রাজীব শাহ, মো: রায়হান, এ কে এম আবদুল মুকিত, মো: হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, আজ বেলা দুইটায় দক্ষিণ বাকলিয়া মিয়াখান নগর ময়দার মিল এলাকায় বৈদ্যুতিক সর্ট সার্কিট জনিত কারনে অগ্নিকান্ডের ফলে মোট আটাশটি পরিবারের ঘড়বাড়ি আসবাবপত্র সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
