আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় তীব্র শীতে ২ জন বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার বৈরাগ ইউনিয়নের উত্তর বন্দর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র সোনা মিয়া (৬০) ও সকাল ৯টায় আনোয়ারা সদর ইউনিয়নের মৃত দ্বীনবন্ধু মিত্রের পুত্র প্রবোধ মিত্রকে (৬৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা.ঈশিতা আইরিন বিষয়টি নিশ্চিত করেন। উভয়কে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। উল্লেখ্য,গত তিনদিন ধরে আনোয়ারা উপকূলে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। তীব্র শীত আর হিমেল বাতাসের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারছে না।
এ বিভাগের আরও খবর
