নির্মাণাধীন ভবন থেকে পড়ে রংমেস্ত্রীর মৃত্যু

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃ চট্টগ্রাম মহানগরীর বাটালী হিলে চট্টগ্রামে সিটি করপোরেশনের একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক রংমেস্ত্রীর মৃত্যু হয়েছে। তার নাম চন্দন পাল (৩০)
আজ রোববার (২১ জানুয়ারী) সকালে খুলশী থানার বাটালি হিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত চন্দন ওই ভবন রংয়ের কাজ করছিলেন বলে জানা গেছে।
খূলশী থানা পুলিশ জানান, সকালে সিটি করপোরেশনের নির্মাণাধীন ভবনটিতে কাজ করার সময় সাত তলা থেকে নিচে পড়ে যান চন্দন।তাকে দ্রুত চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

উল্লেখ্য, সিটি করপোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সময়ে নিম্ন আয়ের মানুষের বসবাসের জন্য ওই ভবনের নির্মাণ কাজ শুরু হয়েছিল। বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ওই ভবনে সিটি করপোরেশনের অস্থায়ী অফিস করার সিদ্ধান্ত নিয়েছেন।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.