সত্যজিত সরকারঃ দামপাড়ায় বাস কাউন্টারের যখন তখন উঠকো ঝামেলা সৃষ্টি করছে এক শ্রেনীর দুর্বৃত্ত। সরকারীদলের নাম ভাঙ্গিয়ে এরা বিনা মূল্যে টিকেট দাবী করে বসে একটি নয় একাধিক। প্রায় প্রত্যেক কাউন্টারে এসব উঠকো ঝামেলা সব সময় লেগে থাকে।
পুলিশ জেনেও না জানার অভিনয় করে। একটি গোয়েন্দা সংস্থা বিষয়টি অবহিত হয়ে খোঁজখবর নিচ্ছে এরা কারা। গোয়েন্দা সূত্রে জানা গেছে, দল, উপদল, ছোট মিয়া, বড় মিয়া, নেতা ও পাতি নেতাদের তালিকা করারও চিন্তা ভাবনা করছে একাধিক গোয়েন্দা সংস্থা।
