সিটিনিউজবিডি : আইএস উপপ্রধান নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় তিনি নিহত হন। হোয়াইট হাউজের বরাতে বিবিসি বলছে, আইএসের উপপ্রধান ফাদিল আহমাদ আল-হায়ালি ইরাকের উত্তরাঞ্চলে নিহত হন।
হাজি মুতাজ নামেও হায়ালি পরিচিত। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে আইএসের দ্বিতীয় শীর্ষনেতা বলে বর্ণনা করেছেন।
কর্মকর্তারা বলছেন, মঙ্গলবার মসুলে তার গাড়িকে লক্ষ করে হামলা চালানো হলে তিনি নিহত হন। তার মৃত্যু আইএসের অভিযানকে ক্ষতিগ্রস্ত করবে।
সাম্প্রতিক মাসগুলোতে ইরাক ও সিরিয়ায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিমান হামলায় উল্লেখযোগ্যসংখ্যক আইএস নেতা নিহত হয়েছেন।
