বাকলিয়ায় ইয়াবাসহ গ্রেফতার ১

0

সিটিনিউজবিডি :  নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকা থেকে ৯৪০ পিস ইয়াবাসহ মো.আব্দুল হামিদ(৫০) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার দিনগত রাত সোয়া একটায় সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাসি চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন  বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে তল্লাশি চালানো হয়। আচরণ সন্দেহজনক হওয়াতে আব্দুল হামিদের শরীরে তল্লাশি চালিয়ে পায়ুপথে রাখা ৯৪০টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বাকলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.