সিটি নিউজ বিডিঃ কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত নগর ছাত্রলীগের সম্মেলন সম্পন্ন করার দাবীতে নগরীতে ছাত্রলীগ সমাবেশ ও স্বাগত মিছিল করেছে।
চট্টগ্রাম নগর ছাত্রলীগের আওতাধীন ওয়ার্ড ও কলেজসমূহের উদ্যোগে কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ে সম্মেলন সম্পন্ন করার দাবীতে সমাবেশ ও মিছিল করে মহানগর ছাত্রলীগ।মিছিলটি নগরীর দুই নং গেইট থেকে শুরু মুরাদপুর, পাঁচলাইশহয়ে প্রবর্ত্তক মোড়ে এসে শেষ হয়ে।
তার আগে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ দিদারুল আলম। সভা পরিচালনা করেন, শাহাদাতুল ইসলাম বাপ্পী।
উক্ত সমাবেশে বক্তব্য দেন, আজগর আলী মিন্টু, আবু সাদাত সায়েম, মোঃ মোজাম্মেল হক, আতিকুর রহমান, মোঃ রোকন উদ্দিন টিটু, মোঃ মাহবুবুর রহমান দূর্জয়, শাহেদ শাকিল, ইমরান খান, মোঃ ফাহাদ ইসলাম অনিক , মোঃ শাহিন, মোঃ আব্দুল মাবুদ জয়, আবু কামাল আজাদ, মোঃ শাহেদ, মোঃ নাঈম আশরাফ অভি, আশেক আহাম্মেদ রাব্বি,রিফাত বিন মঈন উদ্দিন, ইরফান আহমেদ, জিকু দেবনাথ, এ.কে. আজাদ, মো: রিয়াদ,মোঃ সৌরভ প্রমূখ।
