মহসীন কলেজে ছাত্রলীগ কর্মী ছুরিকাঘাতে আহত

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃ নগরীর হাজী মোহাম্মদ মহসীন কলেজে সজীব উদ্দিন নামে একাদশ শ্রেণির এক ছাত্র ছুরিকাঘাতে আহত হেয়েছেন।
জানা গেছে, আধিপত্য বিস্তারের জের ধরে কলেজের একাদশ শ্রেণির ক্লাসরুমে কথা কাটাকাটির এক পর্যায়ে ছাত্রলীগের একই গ্রুপের মধ্যে ছুরি মারামারির ঘটনা ঘটেছে।
ছুরিকাঘাতে আহত সজীব উদ্দিনকে (১৮) মহসীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ও নগরীর চান্দগাঁও থানার খতিবেরহাট এলাকার নাসির উদ্দিনের ছেলে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে হাজী মুহাম্মদ মহসীন কলেজের একাদশ শ্রেণির ক্লানসরুমে এ ঘটনা ঘটে।
তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছুরিকাঘাতের ঘটনায় সন্দেহজনক ১ জন আটক করা হয়েছে বলে জানিয়েছেন চকবাজার থানার পুলিশ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.