দক্ষিন ঢাকাখালী প্রাইমারী স্কুলে পিঠা উৎসব

0

রাউজান প্রতিনিধি,সিটি নিউজ :: রাউজানে দক্ষিন ঢাকাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবিকাদের আয়োজনে শীতকালীন পিঠা উৎসব ও সমাবেশ গত ২৮ জানুয়ারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রূপায়ন বড়ুয়া কাজলের সভাপতিত্বে ও শিক্ষিকা সুমি বড়ুয়ার সঞ্চালনায় বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অথিতি ও উদ্বোধক ছিলেন আশালতা কলেজ পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য দুলাল কান্তি বড়ুয়া। বিশেষ অথিতি ছিলেন- উরকিরচর ইউপি’র প্যানেল চেয়ারম্যান তাপস বড়ুয়া, সাংবাদিক এম রমজান আলী।

প্রধান শিক্ষিকা শুকলা আচার্য্যের স্বাগত বক্তব্যের মাধ্যমে আলোচনায় অংশ নেন পরিমল বড়ুয়া , কুমার বড়ুয়া , সাধনা প্রভা বড়ুয়া , স্মৃতি বড়ুয়া , সপ্না বড়ুয়া , লিপি বড়ুয়া , শিক্ষিকা জিতুশ্রী বড়ুয়া , সুপ্তা বড়ুয়া প্রমূখ।

সভাশেষে পিঠা উৎসবে অংশগ্রহনকারী ১৭ জন অভিভাবিকাদের প্রধান অথিতির পক্ষ বিশেষ পুরষ্কার প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.