মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৪৬৭/৭

0

ক্রীড়া প্রতিবেদক, সিটি নিউজঃ বাংলাদেশ-শ্রীলংকা টেস্ট সিরিজের চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ৪৬৭ রান করেছে বাংলাদেশ দল। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত রয়েছেন ৪৯ রানে। তার সঙ্গে রয়েছেন ৫২ বলে ২৩ রান করা অভিষিক্ত সানজামুল ইসলাম।

চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে দিনের শুরুর দিকেই ফিরে যান মুমিনুল হক। তৃতীয় ওভারে রঙ্গানা হেরাথের বলে ১৭৬ রানে থামেন তিনি। শর্ট লেগে থাকা কুশল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে শেষ হয় মুমিনুলের অতি অসাধারণ ইনিংসটি।

৪ ওভার পর ফের উইকেট পান হেরাথ। ১৫ বলে ৮ রান করা মোসাদ্দেক হোসেনকে ফেরান তিনি। দলীয় ৪১৭ রানে মাঠ ছাড়তে হয় ওয়ানডে মেজাজে খেলতে থাকা মেহেদী হাসান মিরাজকে। ১৯ বলে ২০ রান করে রান আউট হন তিনি।

এর আগে প্রথম দিনে দিলুরুয়ান পেরারার বলে ৫৩ বলে ৫২ রানে আউট হন ওপেনার তামিম ইকবাল। ৭৫ বলে ৪০ রান করে ফেরেন আরেক ওপেনার ইমরুল কায়েস। তার উইকেটটি তুলে নেন লাকসান সান্দাকান।
অন্যদিকে সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম সেঞ্চুরি থেকে ৮ রান দুরে থেকে আউট হয়ে যান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.