খালেদা জিয়ার বাসায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের অভিযোগ
সিটি নিউজ ডেস্কঃ বিএনপি জানিয়েছে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গতকাল বুধবার রাতে নয়াপল্টন দলীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের বাসভবনের সামনে সন্ধ্যা থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর অসংখ্য সদস্য অবস্থান নিয়েছেন।
আমরা জানি না এর কারণ কী! সরকার যে এক ভয়ঙ্কর মরণ খেলায় মেতে উঠেছে, তার নিদর্শন সুস্পষ্ট হয়ে উঠেছে। পতনের আগে মানুষ হঠাৎ করে গা ঝাড়া দেয়।
এটা তারই ইঙ্গিতবহ কী? তা আমরা জানি না। আজকে কেন তারা খালেদা জিয়ার বিরুদ্ধে এই হয়রানিমূলক কর্মকাণ্ড করছেন?
তিনি আরও বলেন,পুলিশের ভয় দেখিয়ে, নেতা কর্মীদের গ্রেফতার করে আন্দোলন দমিয়ে রাখা যাবে না।
