সীতাকুণ্ডে মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদের ইন্তেকাল

0

সীতাকুণ্ড প্রতিনিধি, সিটি নিউজঃঃ  সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ ইন্তেকাল করেছেন। আজ বুধবার (৭ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় রাস্ট্রীয় মর্যাদায় জায়নাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ফারুক আহম্মদ উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নং ওর্য়াড় দেওয়ান আলী মাঝি বাড়ির মৃত আবদুল কাদের এর পুত্র। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি দীর্ঘদিন যাবত ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। তিনি স্ত্রী, ৩ কন্যা ও ৫ ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে সীতাকুণ্ড থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আলিমউল্লা, ৯ নং ভাটিয়ারী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ শোক প্রকাশ করেছেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.