নৌকার বিজয় নিশ্চিত করতে মহিলাদেরকে ঘরে ঘরে যেতে হবেঃ ফজিলতুন্নেছা এমপি
নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলতুন্নেছা ইন্দিরা এম.পি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মহিলাদেরকে সংগঠিত হতে হবে। কেননা, মহিলারা দেশের জনগোষ্ঠীর অর্ধেক অংশ।
প্রথমত আমাদের পরিবার থেকেই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতীক নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। পরবর্তীতে ঘরে ঘরে গিয়ে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড এবং নারীর ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগকে পৌঁছে দিতে হবে।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) সকালে তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রয়াত জননেতা মরহুম এম.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র বাসভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরো বলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সংগঠিত রাজনৈতিক শক্তি এবং মহিলাদের রাজনৈতিক নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের প্রতি আস্থা রেখেছেন।
আশাকরি তারা চট্টগ্রামের ৪৪টি সাংগঠনিক ওয়ার্ডে কাজ করে যাবেন এবং আগামী নির্বাচনে নৌকা প্রতীকের বিজয়কে সুনিশ্চিত করবেন। চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় তিনি বলেন, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগকে প্রয়াত জননেতা এ.বি.এম মহিউদ্দিন চৌধুরী গুছিয়ে দিয়ে গেছেন। তাঁর প্রেরণায় চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ সুসংগঠিত।
আগামী সাধারণ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করার জন্য আমরা ঘরে ঘরে যাচ্ছি। তাই আমাদের পাশে মূল সংগঠনের নেতাকর্মীদের থাকতে হবে। আমি আশাকরি আমাদের সাংগঠনিক কর্মকান্ডে দলের কেউ বাঁধা হয়ে দাঁড়াবে না। আওয়ামী লীগ নেতাদের পত্নী, মা-বোন যেন রাজনীতিতে সক্রিয় থাকতে পারে সে ব্যাপারে সহযোগিতা করবেন।
সভার আগে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজিলতুন্নেচ্ছা ইন্দিরা এম.পি সদ্য প্রয়াত জননেতা বীর মুক্তিযোদ্ধা এম.বি.এম মহিউদ্দিন চৌধুরী’র কবরে শ্রদ্ধা নিবেদন ও তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। সাংগঠনিক সম্পাদিকা হোসনে আরা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনজুমান আরা চৌধুরী আনজী, সহ সভাপতি মমতাজ খান,
দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহেদা আক্তার, মহানগর মহিলা আওয়ামী লীগের মালেকা চৌধুরী, মুন্নি জাফর, খুরশিদা বেগম, বিলকিস কলিম উল্লাহ চৌধুরী, হাসিনা আক্তার টুনু, লায়লা আক্তার এটলী, শারমিন ফারুক, রোকসানা আক্তার, হুরে আরা বিউটি, আয়শা আলম, নাজমা মাওলা, ফাতেমা আক্তার, আশয়া সিদ্দিকা, কাউন্সিলর ফারহানা জাবেদ, মমতাজ বেগম, নুরুন্নাহার বেবী, মনোয়ারা বাহাদুর, জিন্নাত বেগম, শিল্পী বসাক, ঝর্ণা বড়ুয়া, আয়েশা আক্তর পান্না, জিন্নাত বেগম, চেমন আরা, সীমলা দাশ, রেনুকা আক্তার, জেবুন নাহার, প্রমুখ।
