নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ চট্টগ্রাম মহানগরীর প্রতিটি সড়ক যানজটের কবলে পড়ে নাকাল নগরবাসী। ভাসমান হকারদের পাশাপাশি দোকানদাররাও দোকানের সামনে বাড়াতে বাড়াতে ফুটপাত ছেড়ে সড়কের অংশও দখল করে নিয়েছে।
লাল দিঘীর উত্তর পাড়ে থেকে আন্দরকিল্লা পর্যন্ত সড়কে যানজট কোনভাবেই কমানো যাচ্ছেনা। পুরো রাস্তা জুড়েই হকারদের পসরা, দোকানদারদের ফুটপাত দখলের প্রতিযোগীতায় নেমেছে। বিভিন্ন ভ্রাম্যমান আদালত বিভিন্ন সময় উচ্ছেদ করলেও পুনরায় বসে পড়ে।
ভুক্তভুগীরা বলেন, উচ্ছেদ করার পর তদারকির কোন ব্যবস্থা থাকে না। যার কারনে যানজট কমছে না। আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যেগে স্পেশাল ম্যাজিষ্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস এর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানকালে কোতোয়ালী থানাধীন আন্দরকিল্লা রোডের লালদিঘী হতে আন্দরকিল্লা মোড় পর্যন্ত রাস্তার উভয়পাশে ফুটপাত ও রাস্তার অংশ অবৈধভাবে দখল পূর্বক মালামাল স্তুপ করে ব্যবসা পরিচালনা করার ফলে সর্ব সাধারনের অসুবিধা সৃষ্টি হওয়ার অপরাধে
ফলের দোকানের মো. তৈয়বকে ৫ হাজার, মো. হারুনকে ৫ হাজার, জসিম উদ্দিনকে ৫ হাজার, আলাউদ্দিনকে ৫ হাজার,চালের দোকাদারকে ২ হাজার, আবু বক্করকে ২ হাজার, মো. ইদ্রিসকে ২ হাজার ও আবদুল হালিমকে ২ হাজার টাকা সহ মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মহানগর পুলিশ ম্যাজিষ্ট্রেটকে সহায়তা করেন। সকালে এ অভিযান চললেও বিকালে আবারও ফুটপাত দখল করে পসরা বসিয়েছে হকার বা ব্যবসায়ীরা।
