চট্টগ্রাম নগরকে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক মুক্ত করা হবেঃ মেয়র

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজঃঃ  চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, সকল রাজনৈতিক দল, নানা শ্রেনী ও পেশার নাগরিকদের সহযোগিতায় ৪১ টি ওয়ার্ড তথা মহানগরীকে   সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত করা হবে। এ লক্ষ্যে  যে কোন ঝুঁকি কাঁধে নিয়ে প্রতিটি ওয়ার্ডে জনমত গঠন ও অভিযান পরিচালিত  হবে।

পুলিশ জনতার ঐক্যবদ্ধ ও আন্তরিক প্রয়াসের নিকট সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক ব্যবহারকারীরা পরাজয় স্বীকার করতে বাধ্য হবে।  তিনি  সন্ত্রাস, জঙ্গীবাদে জড়িতদের সহ মাদকসেবী ও বিক্রেতাদের সামাজিকভাবে বয়কট করে তাদেরকে এ ধরনের অপতৎপরতা থেকে নিভৃত করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সে লক্ষ্যে নগরীর প্রতিটি ওয়ার্ডে সকল রাজনৈতিক দল, সামাজিক ও পেশাজীবি সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে কমিটি গঠনের ঘোষনা দেন মেয়র । জনাব আ জ ম নাছির উদ্দীন সন্ত্রাস,জঙ্গীবাদ ও মাদকমুক্ত নগরী গড়ার লক্ষ্যে গনমাধ্যমের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

২৭ ফেব্রুয়ারি ২০১৮ খ্রি. সকালে নগরীর ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কার্যালয়ে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির ভাষনে মেয়র এসব সিদ্ধান্তের কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউান্সিলর ইয়াছিন চৌধুরী আশু। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন  শৃংখলা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর এইচ এম সোহেল,

১৭ নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম জাফরুল ইসলাম, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস ফারজানা পারভীন, স্পেশাল ম্যাজিষ্ট্রেট যুগ্ম জেলা জজ মিসেস জাহানারা ফেরদৌস, মহেষখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ চন্দ্র দাশ, বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী।

সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী সমাবেশে মতামত ব্যক্ত করেন স্থানীয় আওয়ামীলীগের সিদ্দিক আলম, নুরুল আজিম নুরু, লুৎফুর রহমান ফারুক, ফয়েজুল্লাহ বাহাদুর, গোলাম রব্বানী মনি,  স্থানীয় সমাজ সেবক মো. হারুন, এইচ এম সেলিম, সহিদুল আজম বাবুল, কামাল উদ্দিন বাদল সহ নানা  শ্রেনী ও পেশার প্রতিনিধিবৃন্দ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.