আস্থা হারিয়ে ফেলছে বিনিয়োগকারীরা

0

সিটিনিউজবিডি :   দরপতন দিয়েই দিন শুরু কল চীনের শেয়ারবাজার। ১.১% দরপতন নিয়ে দেশটির শেয়ারবাজার বুধবার শুরু হলো ২৯৩০.২৩ পয়েন্ট নিয়ে। এই সপ্তাহে এশিয়ার শক্তিশালী দেশটির শেয়ারবাজারে ১৬% দরপতন হলো। ধারণা করা হচ্ছে এর প্রভাব পরবে এশিয়ার অন্যান্য দেশের শেয়ারবাজারে।

চীনের এই হঠাৎ দরপতনে এশিয়াসহ মার্কিন যুক্তরাষ্ট্রে শেয়ারবাজারে বড় ধরণের দরপতনের আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে বিনিয়োগকারীরা চীনের এই হঠাৎ দরপতনে আস্থা হারিয়ে ফেলছে শেয়ারবাজারের উপর।

দেশটি শেয়ারবাজারের দরপতন হ্রাস করতে এরই মধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে বিনিয়োগে লভ্যাংশ ০.২৫% থেকে বাড়িয়ে ৪.৬% করেছে। ২০১৪ সালের নভেম্বর থেকে এখন পর্যন্ত পঞ্চমবারের মতো বিনোয়োগের ক্ষেত্রে লভ্যাংশর পরিমাণ বৃদ্ধি করতে বাধ্য হলো চীন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.