চুয়েটে ৭ম তারুণ্য উৎসব শুরু বৃহস্পতিবার

0

নিজস্ব প্রতিবেদক:: ‘তারার হাসি ফুলের চোখ, আমার হোক, সবার হোক’ স্লোগানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এ আগামীকাল বৃহস্পতিবার, ২৯ মার্চ শুরু হচ্ছে ৭ম তারুণ্য উৎসব।

চুয়েট ডিবেটিং সোসাইটি-এর আয়োজনে উক্ত উৎসবে দেশের ৪০টি বিশ্ববিদ্যালয়ের ৭০টি সংগঠন অংশ নিচ্ছে। উৎসবের প্রথম দিন থাকছে তারুণ্যের শোভাযাত্রা, মঞ্চনাটক ‘রূপার কৌটা’ প্রভৃতি। ৩০ মার্চ দ্বিতীয় দিন থাকবে বিতর্ক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব, আলোকচিত্র প্রদর্শনী, মুভি প্রিমিয়ার-‘গহীন বালুচর’, আতশবাজি, আন্ত:বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব, বাউল রাত। সমাপনী দিনে থাকছে চুড়ান্ত বির্তক, পুরষ্কার বিতরণী, গানে গানে প্রভাতফেরী, কনসার্ট প্রভৃতি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.