চট্টগ্রামের দুই এসিড নিক্ষেপকারী আসামী ঢাকা থেকে গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক:: রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার ভাটারা মোড় নামক স্থানের একটি ভাড়া বাসা হতে বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি কোতোয়ালী থানার নিয়মিত মামলার ০২ এসিড নিক্ষেপকারী আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত আসামী সুমিত ধর(৩০) ও মমিতা দত্ত এ্যানি(২৬)।

শুক্রবার (৩০ মার্চ)  তারিখ রাতে মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ কামরুজ্জামান, পিপিএম সাহেবের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক জনাব রাজেশ বড়–য়া ও পুলিশ পরিদর্শক জনাব আফতাব হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকার ভাটারা মোড় নামক স্থানের একটি ভাড়া বাসা হতে বিশেষ অভিযান পরিচালনা করে সিএমপি কোতোয়ালী থানার নিয়মিত মামলার এসিড নিক্ষেপকারী উক্ত ০২ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা সম্পর্কে পরস্পর স্বামী-স্ত্রী হয়। আসামীগণ পড়া-লেখা করাকালীন একে অপরের পছন্দমতে উভয়ের পিতা-মাতার অজান্তে গত ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বরে বিবাহ করে। বিয়ের পরবর্তী সময়ে আসামীদ্বয় নিজ নিজ পরিবারের সহিত আলাদাভাবে বসবাস করত। এর মধ্যে অত্র মামলার ভিকটিম তমাল চন্দ্র দে’র সাথে আসামী মমিতা দত্তের প্রেমের সম্পর্ক তৈরি হয়। বিষয়টি মমিতা দত্তের স্বামী জানার পর অত্র মামলার ভিকটিম তমাল চন্দ্র দে’কে গত গত বছরের ১০ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬ টায় “প্রজাপতির ডানা” নামক একটি ফেইসবুক আইডি থেকে মামলার ঘটনাস্থলে ডেকে এনে ভিকটিমের মুখমন্ডলে এসিড নিক্ষেপ করে। এতে করে তাহার সম্পূর্ণ মুখমন্ডল ঝলসে যায় এবং ভিকটিম চিরতরে দুই চোখের দৃষ্টি হারিয়ে ফেলে। অত্র মামলাটি দায়ের হওয়ার পর থেকে আসামীদ্বয় চট্টগ্রাম শহর হইতে পলাতক হয়ে দেশের বিভিন্ন জায়গায় আতœগোপন করে থাকে।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.