চট্টগ্রামে হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়িত হচ্ছে: সিটি মেয়র

0

নিজস্ব প্রতিবেদক:: বিশ্বব্যাংকের অর্থায়নে চট্টগ্রাম পানি সরবরাহ উন্নয়ন ও স্যানিটেশন প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর উত্তর কাট্টলী কর্ণেল জোনস সড়কে চট্টগ্রাম ওয়াসার নতুন পাইপ লাইন স্থাপন করছে।

শনিবার (৩১ মার্চ) সকালে ফিতা কেটে পাইপ লাইপ স্থাপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এ উপলক্ষে কর্ণেল জোনস সড়কে অনুষ্ঠিত এক সুধি সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ওয়াসার উপ ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) গোলাম হোসেন।

সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম ওয়াসা বোর্ডের সদস্য ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ।

অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-৩ ও ১০ নং ওয়ার্ড কাউন্সিলর নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসিম, ওয়াসার সচিব শামীম সোহেল, প্রজেক্ট ডাইরেক্টর আবছার উদ্দিন, শ্রমিক নেতা সফর আলী, ইকবাল চৌধুরী, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান, মসিউদদৌল্লা চৌধুরী, আলী আজগর চৌধুরী, বিরেন্দ্র লাল দে, মুনমুন সেন, পাহাড়তলী, আকবরশাহ থানা ও ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ চট্টগ্রাম ওয়াসার কর্মবৃন্দ উপস্থিত ছিলেন।

সুধি সমাবেশে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, সুপেয় ও নিরাপদ পানি নিশ্চিত করার জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার চট্টগ্রামে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট বাস্তবায়ন করছে। এর অধীনে চট্টগ্রাম মহানগরীর ৪১টি ওয়ার্ডে পানি সরবরাহের জন্য নতুন পাইপ লাইন স্থাপন করা হচ্ছে। প্রসঙ্গক্রমে মেয়র বলেন, দেশে বর্তমানে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করছে। চট্টগ্রামের প্রতি প্রধানমন্ত্রীর সুদৃষ্টির কারণে চট্টগ্রামে ওয়াসার পানির প্রকল্প দ্রুত গতিতে বাস্তবায়িত হচ্ছে। মেয়র সেবাধর্মী সকল কাজে সহযোগিতা প্রত্যাশা করে বলেন, নাগরিকদের নিয়মিত পৌরকর পরিশোধ এবং সেবার কাজে সহযোগিতা ছাড়া নাগরিক চাহিদা নিশ্চিত করা সম্ভব নয়। সেই লক্ষে তিনি নিয়মিত পৌরকর পরিশোধ করে উন্নয়ন গতিশীল রাখার আহবান জানান। চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ বলেন, চট্টগ্রাম ওয়াসা নগরবাসীর পানির চাহিদা পুরণের লক্ষে জাইকা ও বিশ্বব্যাংকের সহযোগিতায় মেগাপ্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছে।

ইতোমধ্যে প্রায় ৭০% পানির চাহিদা পুরণ করা সম্ভব হয়েছে। আগামী আগষ্ট এর মধ্যে শতভাগ চাহিদা পুরণ করা সম্ভব হবে। তিনি বলেন, চট্টগ্রাম ওয়াসা নাগরিক স্বার্থে সোয়ারেজ মাষ্টার প্ল্যান ও জলাবদ্ধতা নিরসনে মাষ্টার প্ল্যান প্রণয়ন করেছে। মাষ্টার প্ল্যানের আওতায় জলাবদ্ধতা নিরসন ছাড়াও ওয়াসা সোয়ারেজ মাষ্টার প্ল্যান বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.