টেকনাফে ধর্ষণের পর শিশু হত্যাকারী আজিজ আটক

0

শাহজাহান চৌধুরী শাহীন, কক্সবাজার :: কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় উত্তর শীলখালীতে গত ২১ এপ্রিল আট বছরের শিশু সাদিয়া সুলতানা উর্মিকে অপহরণ, ধর্ষণ ও হত্যার দায়ে মুল হোতা আজিজ (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ।

২২ এপ্রিল রাতে অভিযান চালিয়ে বাহারছড়া শামলাপুর স্থান থেকে তাকে করা হয়। ধৃত আজিজ কক্সবাজার সদরের পোকখালী ইউনিয়নের গোমাতলী গ্রামের জাগির হোসেনের ছেলে।

জানা গেছে, গত ২১ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় বাহারছড়া উত্তর শীলখালী গ্রামের শফিউল্লাহর ৭ বছর বয়সী মেয়ে সাদিয়া সুলতানা উর্মিকে পাষন্ড আজিজ (১৮)  বাহারছড়া বাইল্লারছড়া গ্রামের বাতির জোর নামক পাহাড়ীছড়ায় নিয়ে যায়। সেখানে পাষবিক নির্যাতন করে ক্ষতবিক্ষত করার পর পাহাড়ী লতায় গলা পেঁচিয়ে খুন করে এবং মৃতদেহ গাছের ডালে ঝুলিয়ে রাখে।

খোঁজাখুজির এক পর্যায়ে ২২ এপ্রিল বেলা দেড় টায় বাইল্লারছড়া গ্রামের বাতির জোর নামক পাহাড়ী ছড়া নামক  স্থানে উর্মির লাশের সন্ধান মিলে।

পুলিশ জানায়, মৃত দেহের খবর পেয়ে বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর কা ন কান্তি দাশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া জানান, পুলিশ সুপার ড.ইকবাল হোসেনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার উখিয়া সার্কেল চাইলাউ মারমার সহযোগীতায় বাহারছড়া তদন্ত কেন্দ্রের আইসি পরিদর্শক কা ন কান্তি দাশ ও পরিদর্শক (অপস) রাজু আহাম্মদ ও রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে পৃথক টিম অভিযান চালিয়ে বাহারছড়া পাহাড়ি এলাকা থেকে নরপশু আজিজকে আটক করা হয়।

ওসি রনজিত বড়–য়া আরো জানান, ধৃত পাষন্ড আজিজ শিশুকে ধর্ষণের হত্যার বিষয়ে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দেয়। এঘটনায় মামলা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.