নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ:: চন্দনাইশে পৃথক অগ্নিকান্ডে ৫টি বসতঘর সম্পূণ ভষ্মিভূত হয়। এতে ১০ লক্ষ টাকার অধিক ক্ষতিসাধন হয়। গতকাল ২৩ এপ্রিল গভীর রাতে কেশুয়া ছোটপাড়া এলাকায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আবুল কাশেম,জয়নাল আবেদিন ও শাহজাহানের ৩টি বসতঘর সম্পূর্ণ ভষ্মিভূত হয়।
অপরদিকে দুপুরে পৌরসভার বদুরপাড়া এলাকায় রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে সিরাজুল ইসলাম ও মো. হারুনের বসতঘর পুড়ে সম্পূর্ণ ভষ্মিভূত হয়। আগুন জ্বলাকালীন স্থানীয় লোকজন ও পটিয়া ফায়ার সার্ভিসের সহযোগিতায় দীর্ঘ ১ ঘন্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে এসকল পরিবারের নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান দলিল, কাপড়-চোপড়, আসবাবপত্র পুড়ে ১০ লক্ষ টাকার অধিক ক্ষতিসাধন হয়।
