বাশঁখালী প্রতিনিধি:: বাঁশখালী থানা পুলিশের অভিযানে মোটর সাইকেল সহ দৃুইজনকে আটক করেছে পুলিশ । গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে দক্ষিণ জলদী সরকারী ফায়ার সার্ভিস স্টেশনের সম্মুখে রাস্তার পশ্চিম পার্শ্বে চেকপোষ্ট কারাকালীন সময় পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ শরিফুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় মোটরসাইকেল চোর সাতকানিয়া উপজেলার দক্ষিণ চরতী পশ্চিম পাড়া আইনাবর বাড়ী – সিরাজুল ইসলাম এর পুত্র রেজাউল করিম প্রঃ সুমন(৩২)।
আলহাজ্ব সাইফুল হক এর পুত্র মোঃ মামুনুর রশিদ(৩২ গ্রেফতার করা হয় এবং উক্ত মোটরসাইকেল চোরদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়। বাঁশখালী থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) মোঃ সালাহউদ্দিন জানান পুলিশের অভিযানে দুই মোটর সাইকেল চোরকে আটক করা হয়েছে তাদের স্বীকার উক্তি মোতাবেক অন্যান্যদের বিরুদ্ধে ও ব্যবস্থা গ্রহন করা হবে ।
