সিটি মেয়রের সাথে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর এর সাক্ষাত

0

নিজস্ব প্রতিবেদক:: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীনের সাথে ইউএনডিপি’র কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, আরবান প্রাইমারী এনালাইসিস আশিকুর রহমান, সহকারী কান্ট্রি ডিরেক্টর সাহেলা খান সৌজন্য সাক্ষাত করেছেন।

সোমবার (২৩ এপ্রিল) দুপুরে নগরভবনে মেয়র দপ্তরে সাক্ষাত করেন।

এ সময় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, স্থপতি এ কে এম রেজাউল করিম, এনইউপিআরপি’র টাউন ম্যানেজার ড. সোহেল ইকবাল উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে দারিদ্র বিমোচনে ইউএনডিপি’র ৬ বছর মেয়াদী কার্যক্রমের বিশদ ব্যাখ্যা মেয়র বরাবরে উপস্থাপন করেন।

মেয়র চট্টগ্রাম নগরীর দরিদ্র জনগোষ্ঠী ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের একটি চিত্র ইউএনডিপি’র প্রতিনিধির নিকট তুলে ধরেন। তিনি দারিদ্র বিমোচনে ইউএনডিপি’র কার্যক্রমের প্রশংসা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.