বিআরটিএ-কাস্টমস’র জাল দলিলাদি,সীল মোহর ও সরঞ্জামসহ আটক-২

0

নিজস্ব প্রতিবেদক, সিটি নিউজ :: বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদস্থ বাংলাদেশ গণপূর্ত কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটের এম টেলিকম নামীয় দোকানে ও বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা, খান সাহেব আব্দুল হাকিম মিয়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে এম কার্গো সার্ভিস এর ষ্টোর রুমে বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি ল্যাপটপ, ০১টি স্ক্যানার মেশিন, ০২টি প্রিন্টার মেশিন, ০১টি লেমিনেটর মেশিন, ০১টি কিবোর্ড, গাড়ীর বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ১২৬টি সীল মোহরসহ জাল জালিয়াতি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

         গ্রেফতারকৃত আসামী : ১। মোঃ এরশাদ(৪০) পিতা-মৃত মফিজুর রহমান, মাতা-খালেদা বেগম সাং-লতিফপুর (আলী সারেং বাড়ি) থানা-আকবরশাহ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-এম টেলিকম, পি ডব্লিউ ডি মার্কেট, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম, ২। মোঃ আবু তৈয়ব(৩৩) পিতা-মৃত জাবের আহাম্মদ, মাতা-ছফুরা খাতুন সাং-রং মহল (জাবের আহাম্মদের বাড়ি) থানা-চকরিয়া, জেলা-কক্সবাজার, বর্তমানে-দামুয়া পুকুরপাড়, হাজী ম্যানসন, ৬ষ্ঠ তলা, ছালেহ আহাম্মদ চেয়ারম্যান লেন, আগ্রাবাদ, চট্টগ্রাম এবং এম টেলিকম, পি ডব্লিউ ডি মার্কেট, শেখ মুজিব রোড, আগ্রাবাদ, চট্টগ্রাম।

         ২৬ এপ্রিল ২০১৮ ইং তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব কাজল কান্তি চৌধুরী মহোদয়ের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব হুমায়ুন কবির, পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন, এসআই/মোঃ শাহ জালাল চৌধুরী সঙ্গীয় এসআই/কামাল হোসেন, এএসআই/মনির হোসেন, ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন আগ্রাবাদস্থ বাংলাদেশ গণপূর্ত কর্মচারী কল্যাণ ট্রাস্ট মার্কেটের এম টেলিকম নামীয় দোকানে ও বন্দর থানাধীন পশ্চিম গোসাইল ডাঙ্গা, খান সাহেব আব্দুল হাকিম মিয়া জামে মসজিদের পশ্চিম পার্শ্বে এম কার্গো সার্ভিস এর ষ্টোর রুমে বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি ল্যাপটপ, ০১টি স্ক্যানার মেশিন, ০২টি প্রিন্টার মেশিন, ০১টি লেমিনেটর মেশিন, ০১টি কিবোর্ড, গাড়ীর বিভিন্ন কাগজপত্র, বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ১২৬টি সীল মোহরসহ জাল জালিয়াতি চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করা হয়।

                গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিআরটিএ, কাস্টমস, ইনকাম ট্যাক্স, ডাক্তার, ম্যাজিষ্ট্রেট, বিভিন্ন ব্যাংক, বীমা, বন্দর কর্তৃপক্ষ সহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাদের রাবার ষ্ট্যাম্প (সীলমোহর) অবৈধভাবে ব্যবহার করে বিভিন্ন গাড়ীর রেজিষ্ট্রেশন সনদ, রুট পারমিট, ফিটনেস সনদপত্র, কর পরিশোধের সনদপত্র, টেক্স, ফিটনেস ও ইনকাম টেক্স সনদ সহ বিভিন্ন জাল দলিলাদি, ড্রাইভিং লাইসেন্স, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করে আসছে।

                গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.