বোয়ালখালীতে যুবকের রহস্যজনক মৃত্যু

0

বোয়ালখালী প্রতিনিধি, সিটি নিউজ :: চট্টগ্রামের বোয়ালখালীতে সুব্রত দাস (২০) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এ মরদেহ উদ্ধার করে মর্গে পঠিয়েছে। নিহত সুব্রত উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২নং ওয়ার্ডের জেলে পাড়ার পরিমল দাসের ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও সহকারী উপ-কমিউনিটি মেডিক্যাল অফিসার স য় সেন বলেন, সুব্রত নামের এক যুবকের মরদেহ বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয় স্বজনরা। তারা জানায় বিদ্যুৎপৃষ্ট হয়ে সুব্রত মারা গেছেন। তবে এ ধরণের কোনো আলামত ছিল না সুব্রতের মরদেহে। 

স্থানীয় ইউপি সদস্য আবদুল গফুর জানান, সুব্রত হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানতে পেরেছি। থানার উপ-পরিদর্শক ফারুখ হোসেন জানান, সুব্রতের স্বজনরা বিদ্যুৎপৃষ্ট হয়েছে জানালেও সে ধরণের কোনো আলামত পাওয়া যায়নি। তাই মৃত্যুর কারণ জানতে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তিনি সুব্রতের স্বজনদের বরাত দিয়ে বলেন, বৃহস্পতিবার রাতে সুব্রত একটি বিয়ে অনুষ্ঠানে গিয়ে আনন্দে মেতেছিল। এরপর সে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিমাংশু কুমার দাস রানা বলেন, এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.